ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার লাখাইয়ে ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ঝগড়ার সময় চাচাতো ভাইয়ের আঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার মুড়িয়াউক গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মহিবুর (৩২) ওই গ্রামের মৃত কবুল হোসেনের ছেলে। আটক তিনজন হলেন- একই গ্রামের হুকুম আলীর ছেলে বায়েজিদ, জমসু মিয়ার ছেলে সাদ্দাম ও ধনু মিয়ার স্ত্রী শেফালী আক্তার।

 

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহিবুরের একটি ছাগল তাঁর চাচাতো ভাই দুদু মিয়ার শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষ মহিবুরের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual7 Ad Code

 

এদিকে ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ-লাখাই সার্কেল) শহিদুল ইসলাম মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code