ছাতকে স্কুলছাত্রীকে যৌন হয়রানির দাঁয়ে বখাটের ৫ মাসের কারা‌দণ্ড

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

ছাতকে স্কুলছাত্রীকে যৌন হয়রানির দাঁয়ে বখাটের ৫ মাসের কারা‌দণ্ড

Manual7 Ad Code

images (5)

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : ছাতকে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে এক বখাটে যুবককে ৫ মাসের কারা‌দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত আমির আলী দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ভাদেপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রী কাইতকোনা গ্রামের বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। সাদারাই নামক স্থানে পৌঁছলে বখাটে আমির আলী ছাত্রীকে যৌন হয়রানি করে। এসময় স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে বখাটে আমিরকে আটক করে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে দেন।

Manual6 Ad Code

পুলিশ দুপুরে আমির আলীকে ভ্রাম্যমান আদালতের সামনে উপস্থিত করে। বেলা ২টায় বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছাতক উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান বখাটে আমির আলীকে ৫ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code