সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে জহিরুল ইসলাম ওরফে জহর ঢালী (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের এই রায় দেন। দীর্ঘ ১৬ বছর পর এই মামলায় রায় দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম বানারীপাড়া উপজেলার সাকরাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন জহিরুল।
মামলার বরাত দিয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের পেশকার মো. আজিবর রহমান জানান, ২০০০ সালে সাকরাল গ্রামের স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী রাইমা খানমের সঙ্গে জহিরুলের প্রেমের সম্পর্ক হয়। তখন জহিরুলের বয়স ছিল ১৬ বছর। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে রাইমাকে একাধিকবার ধর্ষণ করে জহিরুল। এরপর রাইমাকে বিয়ে করতে অস্বীকার করে জহিরুল।
ঘটনার পর একই বছর ৮ অক্টোবর রাইমা বাদী হয়ে জহিরুলকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ ওই বছরের শেষের দিকে আদালতে অভিযোগপত্র জমা দেয়। সাক্ষ্যপ্রমাণে জহিরুল দোষী প্রমাণিত হওয়ায় দীর্ঘ ১৬ বছর পর এ রায় দেন আদালত।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি