জকিগঞ্জে বিজিবি’র অভিযানে ২৬৬ বোতল ভারতীয় মদ আটক

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৬

জকিগঞ্জে বিজিবি’র অভিযানে ২৬৬ বোতল ভারতীয় মদ আটক

Manual4 Ad Code

ee
সুরমা মেইল নিউজ : জকিগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৪১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহজাহান মিয়া এর নেতৃত্বে এ অভিযান চালায়। জব্দকৃত ভারতীয় মদসহ সিএনজিটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জকিগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়াও পলাতক মাদক পাচারকারী ও চক্রকে আটকের প্রচেষ্টায় তথ্য সংগ্রহ, অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code