সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিলেটের জকিগঞ্জ থেকে ইয়াবা একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০ ডিসেম্বর) মাদকসহ জকিগঞ্জ থানায় সোপর্দ করেছে র্যাব। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় একই থানাধীন শীতল জোড়া গ্রামের জনৈক রফিকুলের বসত বাড়ীর পাশ^ থেকে তাদের আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্তি পুলিশ সুপার (মিডিয়া) মো: মনিরুজ্জামান গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প)’র একটি আভিযানিক দল এএসপি আনোয়ার হোসেনের নেতৃত্বে জকিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করেন।
আটককৃত মাদক কারবারি জকিগঞ্জ থানাধীন ফুলহাট গ্রামের আব্দুল মানিকের ছেলে মো: ময়নুল হক (২২)।
Design and developed by ওয়েব হোম বিডি