সিলেট ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে শাহনাজ পারভিন নামে এক গৃহবধূর ৬ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ার) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের ব্যারিস্টার মির্জা আব্দুল মতিন মার্কেটের অভি মেডিকেল হল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহনাজ পারভিন ঐ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। গৃহবধূ দীর্ঘদিন ধরে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে জগন্নাথপুর পৌর এলাকার বাসায় বসবাস করছিলেন।
শাহনাজের ভাই হেলাল মিয়া জানান, বুধবার বিকেলে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শাহনাজ। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। স্বজনদের সন্দেহ হলে ফার্মেসি মালিক জিতেশ গোপের সি/এ মার্কেটের বাসায় খোঁজ করে জানা যায়- তিনি পরিবার নিয়ে ভোরে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউএনও’র উপস্থিতিতে পুলিশ অভি মেডিকেল হলের তালা ভেঙে ভেতরে বিছানার চাদরে মোড়ানো ছয় টুকরা লাশ উদ্ধার করে।
ফার্মেসি মালিক জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। গত ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ওষুধের দোকানে চাকরি করেন তিনি। এক বছর আগে অভি মেডিকেল হল নামে ফার্মেসি দিয়ে ব্যবসা শুরু করেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। ফার্মেসি মালিককে গ্রেফতারে অভিযান চলছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি