‘জঙ্গি আস্তানা’য় নিহত ৩ জনের পরিচয় সনাক্ত : যা বলল র‍্যাব

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮

‘জঙ্গি আস্তানা’য় নিহত ৩ জনের পরিচয় সনাক্ত : যা বলল র‍্যাব

Manual5 Ad Code

রাজধানী ঢাকার তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় একটি বাড়িতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের অভিযানে তিন ‘জঙ্গি’ নিহত হয়েছে। ‘রুবি ভিলা’ নামের ওই ছয় তলা বাড়ির পঞ্চম তলা থেকে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক জেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতের পর প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পেছনের ওই ছয় তলা বাড়িটির পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানা’র সন্ধান পেয়ে অভিযানে নামেন র‌্যাব সদস্যরা। সকাল পর্যন্ত অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন র‌্যাব ডিজি।

জঙ্গি আস্তানা সন্দেহে রুবি ভিলা নামের এই বাড়িতে অভিযান চালায় র‍্যাব।

Manual4 Ad Code

সেখানে তিনি বলেন, বাড়িটির পঞ্চম তলায় তিনটি মরদেহ পাওয়া গেছে। সেখানে ছবিসহ একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) পাওয়া গেছে, যেখানে নাম লেখা জাহিদ। ঠিক একইরকম আরও একটি ফটোকপি এনআইডি কার্ড পাওয়া গেছে, সেখানে নাম লেখা সজিব। আমরা দু’টিই সংগ্রহ করেছি। তবে ধারণা করছি এ দু’টি এনআইডি কার্ডই ভুয়া। আলামত সংগ্রহ করছি, তদন্ত করে জানানো হবে। পরিচয় জানা না গেলেও তিন জনের বয়স আনুমানিক ২০-৩০ বছরের মধ্যে।

বেনজীর আহমেদ বলেন, অভিযানকালে তারা আমাদের র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি-গ্রেনেড ছোড়ে। আমরা দেখেছি ওই ফ্ল্যাটের চুলার গ্যাস পুরোপুরি ছেড়ে দিয়ে তার ওপর গ্রেনেড রেখে বিস্ফোরণ ঘটিয়ে গোটা ভবন ধসিয়ে দেয়ার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। তো, আল্লাহর অসীম রহমতে সেটি হয়নি। সেখানে এখনো একটা অবিস্ফোরিত গ্রেনেড রয়েছে। কিছু ডেটোনেটর পেয়েছি, কিছু জেল পেয়েছি, ভেস্ট পেয়েছি- যেগুলো সন্ত্রাসের কাজে ব্যবহার করা হয়।

র‍্যাবপ্রধান বলেন,  অভিযানস্থলে এরইমধ্যে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ শেষ করেছে। তারা এখন ক্রাইম সিন ইউনিটকে আসার অনুরোধ করেছেন।

তিনি জানান, নিহত জঙ্গিরা সপ্তাহখানেক আগে বাড়িটিতে মেস হিসেবে ভাড়ায় ওঠে। বাড়ির মালিক সাব্বির (৫০) মেস ভাড়া দেয়ার জন্য কেয়ারটেকার রাখলেও এই ভাড়াটিয়াদের ব্যাপারে কিছু জানতেন না। কেয়ারটেকার রুবেলের মাধ্যমে এই তিনজন ফ্ল্যাটটিতে ওঠেন।

র‌্যাব ডিজি ঢাকার বাড়িওয়ালাদের উদ্দেশে বলেন, যারাই কাউকে বাড়ি ভাড়া দেবেন, নিজেরা খোঁজখবর নিয়ে দেবেন, তাদের বিষয়ে তত্ত্বাবধান করবেন।

এর আগে, র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের ব্রিফ করেন।

Manual4 Ad Code

তিনি বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, যে এরকম জায়গায় জঙ্গিরা অবস্থান করছে, কোনো নাশকতার পরিকল্পনা করছে। এর ভিত্তিতে ছয় তলা ভবনটির পঞ্চম তলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে জঙ্গিদের সঙ্গে কিছু গোলাগুলি হয়, কিছু গ্রেনেডও নিক্ষেপ হয়।

Manual8 Ad Code

মুফতি মাহমুদ খান জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সাব্বিরকে হেফাজতে নিয়েছে র‌্যাব। প্রয়োজনে এ ঘটনার সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code