সিলেট ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৭
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এবার রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক পাইলটসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার পাইলটের নাম মো. সাব্বির। তিনি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত।
পাইলট সাব্বিরের বিরুদ্ধে উড়োজাহাজ নিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ করেছে র্যাব। সাব্বির নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী ও জামা’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলেও দাবি করেছে র্যাব।
এর আগে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাব। গত রোববার ভোররাতে উপজেলার বাবলাবোনা এলাকা থেকে র্যাব-৫ এর একটি দল তাদের আটক করে।
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, আটক তিনজন নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য। তারা গোপন বৈঠক করছিলেন। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদেরে কাছ থেকে এক কেজি ১০০ গ্রাম গানপাউডার, একটি পিস্তল, তিনটি গুলি ও বেশ কিছু ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি