সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫
সুরমামেইল. বিনোদন ডেস্ক : কিডনি জটিলতার কারনে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এখন হাসপাতালে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে বিশেষজ্ঞদের পর্যবেক্ষনে রাখা হয়েছে তাকে।
জানায় যায়, তার কিডনিতে পাথর ধরা পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিনেত্রীর দ্রুত সুস্থতার ব্যাপারে চেষ্টা করছেন।
এদিকে সিদ্ধার্থ রায় কাপুর স্ত্রী বিদ্যাকে নিয়ে থার্টিফার্স্ট নাইট উদযাপনের পরিকল্পনা বাতিল করেছেন। পাশাপাশি দেশের বাইরে আগামী ১ জানুয়ারি বিদ্যার জন্মদিন পালনের চিন্তাও আপাতত স্থগিত। কেননা বোঝাই যাচ্ছে, আগামী ক’দিন হাসপাতালেই থাকতে হচ্ছে ‘কাহানী’র এই নায়িকাকে।
Design and developed by ওয়েব হোম বিডি