জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরা দশে মৌলভীবাজারের ডিডি-পৌর মেয়র

প্রকাশিত: ৬:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২

জন্ম-মৃত্যু নিবন্ধনে সেরা দশে মৌলভীবাজারের ডিডি-পৌর মেয়র

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় দেশের ১০টি প্রতিষ্ঠানের প্রধানকে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে।

 

Manual7 Ad Code

এর মধ্যে মৌলভীবাজার জেলার দুজন। তারা হলেন- মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডি) মল্লিকা দে এবং মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

Manual4 Ad Code

 

স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল রাশেদুল হাসান স্বাক্ষরিত এক পত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

ওই পত্রে জানা যায়, জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস -২০২২ উপলক্ষে ১৬ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual8 Ad Code

 

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজারের উপ-পরিচালক (ডিডি) মল্লিকা দে এক প্রতিক্রিয়ায় বলেন, দেশের জন্য কাজ করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব ও কর্তব্য। আমরা সেই দৃষ্টিকোণ থেকে কাজ করি। কিন্তু যখন এ ধরনের কাজের কোনো বিশেষ স্বীকৃতি পাই, তখন অবশ্যই ভালো লাগে।

Manual2 Ad Code

 

মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানও একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।


 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code