জমি নিয়ে দ্বন্দ্ব : বাবাকে পিটিয়ে হত্যা, দুই সন্তান আটক

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

জমি নিয়ে দ্বন্দ্ব : বাবাকে পিটিয়ে হত্যা, দুই সন্তান আটক

Manual4 Ad Code

images

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জমি নিয়ে দ্বন্দ্বের জেরে পাবনার ভাঙ্গুড়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই সন্তানকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল রউফ জানান, উপজেলার মন্ডুতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের তোরাব সরদার ও তার দুই সন্তানের মধ্যে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। জমি লিখে না দেওয়ায় শুক্রবার রাতে বাবা তোরাব সরদারের সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলে সাদ্দাম ও মেয়ে ছাবিনার। জমি লিখে দিতে রাজি না হওয়ায় এক পর্যায়ে তোরাব সরদারকে বেদম মারপিট করে তারা।

Manual1 Ad Code

মারপিটের এক পর্যায়ে গুরুতর আহত হলে তোরাব সরদারকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ঘটনার পরপরই হত্যায় জড়িত থাকার অভিযোগে তোরাব সরদারের ছেলে সাদ্দাম ও মেয়ে ছাবিনাকে আটক করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code