জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর গাড়িবহরে হামলায় নিহত ৩

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর গাড়িবহরে হামলায় নিহত ৩

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারত নিয়ন্ত্রত জম্মু-কাশ্মিরের সোপিয়ান জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে গেরিলাদের হামলায় তিন জওয়ান নিহত হয়েছেন। পরে সেনা-গেরিলাদের গোলাগুলির মধ্যে পড়ে বাড়িতেই এক নারী নিহত হন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার ওই সংঘর্ষে কমপক্ষে ৭ সেনা সদস্য গুলিতে আহত হয়েছেন। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনার পরে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পৌঁছে তল্লাশি শুরু করেছে।

সেনাবাহিনীর গাড়িবহর যখন চিত্রগাম এলাকা থেকে গেরিলাদের বিরদ্ধে এক অভিযান শেষ করে ফিরছিল তখন রাত আড়াইটা নাগাদ ভারি অস্ত্রে সজ্জিত গেরিলারা অতর্কিত গুলিবর্ষণ করে হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনার পরে সেনাবাহিনী গোটা এলাকায় তল্লাশি অভিযান চালালেও গেরিলারা অন্ধকারের সুযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

জম্মু-কাশ্মিরে গত তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে চতুর্থবার বড় ধরনের গেরিলা হামলায় সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে তিনটি আলাদা সংঘর্ষে এক মেজরসহ ৬ সেনা সদস্য নিহত হয়েছিলেন।

Manual4 Ad Code

গত সোমবার গভীর রাতে ভারত-পাক সীমান্তে বিএসএফ এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়। যদিও অন্য দুই/তিন গেরিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। গেরিলারা কাঁটাতারের বেড়া পেরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতেই ১৬৩ ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা গুলি চালালে ওই গেরিলা নিহত হন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code