জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন করলেন মৌলভীবাজারের শারমিন

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭

জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন করলেন মৌলভীবাজারের শারমিন

Manual6 Ad Code

মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদের শারমিন আহমেদ এর জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর লার্নিং এন্ড আর্নিং ডেভোলাপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কারী হিসাবে স্বর্ণ পদক অর্জন করলেন মৌলভীবাজারের শারমিন আহমেদ।

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর লার্নিং এন্ড আর্নিং ডেভোলাপমেন্ট প্রকল্প আয়োজিত ফ্রি-ল্যান্সারদের কনফারেন্স শীর্ষক সম্মেলনে অনলাইন পেমেন্ট সিস্টেম পেপালের জুম সেবা উদ্বোধন অনুষ্ঠানে সারাদেশ থেকে লার্নিং এন্ড আর্নিং ডেভোলাপমেন্ট প্রকল্পে প্রশিক্ষণ নিয়েছেন তাদের হাতে এই পুরষ্কার তুলে দেন।

সারাদেশ থেকে আগত ফ্রিল্যান্সারদের মধ্যে ১৭টি সম্মাননা দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে ২টি জাতীয় ও ১৫টি বিভাগীয়। জাতীয় ২টিই সম্মাননা পান র‌্যাডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের প্রশিক্ষণার্থী চট্টগ্রামের রায়হান মাহমুদ ও মৌলভীবাজারের শারমিন আহমেদ।

Manual2 Ad Code

এছাড়াও বিভাগীয় পর্যায়ে সম্মাননা পাওয়া র‌্যাডিসন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের অন্যান্য প্রশিক্ষণার্থীরা হলেন, রাঙ্গামাটি জেলার শুভঙ্কর চাকমা, ব্রাক্ষণবাড়িয়ার সীরাত রাজ্জাকী ও সুনামগঞ্জের মোবারক হোসেন।

Manual2 Ad Code

বিভাগীয় পর্যায়ে সম্মাননা পাওয়া অন্য প্রশিক্ষণার্থীরা হলেন- ঢাকা বিভাগের সাদিয়া সুলতানা, বাপ্পা শর্মা, ময়মনসিংহ বিভাগের মো. আলামীন হোসাইন, আফরিনা ফারজিন নওরিন, রাজশাহী বিভাগের তানজিমা আক্তার, মো. মুজিবুল হক, রংপুর বিভাগের সাফিনা আক্তার, এসএম ইমরান ইসলাম, খুলনা বিভাগের বিশ্বজিৎ অধিকারী, মৌরিন রহমান, বরিশাল বিভাগের নিকর সিকদার ও সুলতানা রাজিয়া পলি।

Manual5 Ad Code

উল্লেখ্য, শারমিন আহমেদ মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকার ছমির আহমেদ এর মেয়ে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code