সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
অবশেষে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডন যাওয়ার তারিখ নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। আগামী ৭ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন। এরই মধ্যে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে চিকিৎসক আল মামুন জানান, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হবেন বেগম খালেদা জিয়া। তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের টিম।
জানা গেছে, তার সফরসঙ্গী হবেন- বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি