জামালপুরে বন্য হাতির আক্রমণে নিহত ২, আতঙ্কে ৩ গ্রামবাসী

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ৮, ২০১৬

জামালপুরে বন্য হাতির আক্রমণে নিহত ২, আতঙ্কে ৩ গ্রামবাসী

Manual7 Ad Code

23394

সুরমা মেইল নিউজ : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর গ্রামে দুই দল বন্য হাতির আক্রমণে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-কুমারেরচর গ্রামের আবদুল লতিফ (৫০) ও পাথরেরচর গ্রামের জহুরুল হক (৫৫)।

Manual6 Ad Code

উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ফজলে রাব্বী জুয়েল জানান, মঙ্গলবার (৭ জুন) রাতে বন্য হাতির দু’টি পাল পাহাড়ি জঙ্গল থেকে মাখনেরচর, কুমারেরচর ও পাথরেরচর গ্রামে নেমে এসে তাণ্ডব চালাচ্ছে। হাতির পাল এরই মধ্যে পাশাপাশি এ তিন গ্রামের প্রায় দুই হেক্টর জমির পাট নষ্ট করেছে।

Manual4 Ad Code

বুধবার স্থানীয়দের সঙ্গে আবদুল লতিফ ও জহুরুল হাতি তাড়াতে যান। এসময় হাতির ধাওয়া খেয়ে বাকিরা পালাতে পারলেও ওই দুইজন মাটিতে পড়ে যান। একপর্যায়ে হাতির পাল তাদের ওপর আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই জহুরুল ও হাসপাতালে নেওয়ার পথে আবদুল লতিফ মারা যান।

বুধবার বিকেল সাড়ে ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বন্য হাতির দু’টি পালের প্রায় ১৫০টি হাতি ওই তিন গ্রামে অবস্থান করছিল। সাধারণত হাতি রাত ১১টার দিকে সমতলে নেমে এসে ভোরের দিকেই চলে যায়। কিন্তু এবার হাতিগুলো দিনের বেলায়ও গ্রামে অবস্থান করছে। ফলে আতঙ্কে রয়েছে এ তিন গ্রামের কয়েক হাজার মানুষ।

Manual1 Ad Code

এদিকে, হাতি তাড়াতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে এ দুই গ্রামের মানুষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলেও জানা গেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code