জামায়াতের আমিরসহ শীর্ষ ৮ নেতা ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৭

জামায়াতের আমিরসহ শীর্ষ ৮ নেতা ১০ দিনের রিমান্ডে

Manual5 Ad Code
জামায়াতের আমির মকবুল আহমাদসহ শীর্ষ আট নেতাকে আজ মঙ্গলবার বিকেলে ১০দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পৃথক দুই মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবীর আদালতে রিমান্ড শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়।
কদমতলী থানার ওসি এমএ জলিল এবং মামলার তদন্ত কর্মকর্তা ও পরিদর্শক সাজু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৯ শীর্ষ নেতার মধ্যে আটজনকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।
বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় তদন্তের জন্য তাদের প্রত্যেকের ১০দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
সোমবার রাতে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জামায়াতের এই ৯ শীর্ষ নেতাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এরমধ্যে জামায়াতের আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান, নায়েবে আমির গোলাম পরওয়ার, ডা. শফিকুরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদিক, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও জামায়াত নেতা সাইফুল ইসলামকে রিমান্ডে নেয়া হয়েছে। সূত্র : ইত্তেফাক
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code