জামায়াত-এনসিপি আসন সমঝোতা শেষ, আসছে ঘোষণা

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫

জামায়াত-এনসিপি আসন সমঝোতা শেষ, আসছে ঘোষণা

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
তীব্র আলোচনা-সমালোচনা ও দলের অভ্যন্তরীণ অস্থিরতা সত্ত্বেও জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বিষয়টি আগামীকাল (রোববার) বা পরদিনের (সোমবার) মধ্যে জোট ঘোষণা করা হবে বলে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলটির একাধিক নেতা নিশ্চিত করেছেন।



এনসিপি সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে জোটবদ্ধ ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এনসিপি। এতে দলের এক তৃতীয়াংশের আপত্তি থাকা সত্ত্বেও সমঝোতার বিষটি চূড়ান্ত করা হয়েছে। তবে সমঝোতার বিষয়ে দেড় শতাধিক নেতা সম্মতি দিয়েছে বলেও সূত্র জানান।

 

সূত্র জানায়, ৩৫ থেকে ৪০টি আসনে সমঝোতা হতে পারে।

 

Manual4 Ad Code

এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। ইতোমধ্যেই এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

 

(সুরমামেইল/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code