জামিনে মুক্ত মাহিয়া মাহি

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

জামিনে মুক্ত মাহিয়া মাহি

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

 

এর আগে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলায় মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মুক্তি পান তিনি।



জামিন শুনাতিতে নায়িকা মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার, আনোয়ার সাদত ও কামরুল হাসান অংশ নেন।

 

Manual3 Ad Code

অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত।

Manual2 Ad Code

 

তিনি বলেন, পুলিশের কড়া নিরাপত্তায় থাকায় এবং দ্রুত সময়ের মধ্যে তাকে আদালতে নিয়ে যাওয়ায় দুপুরের শুনানিতে প্রথমবার আমরা জামিনের আবেদন করতে পারিনি।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম বলেন, মাহিয়া মাহির জামিনের কাগজপত্র সন্ধ্যায় কারাগারে পৌঁছে। পরে তা যাচাই বাছাই করে সত্যতা পাওয়া গেলে রাত পৌনে আটটায় তাকে মুক্তি দেওয়া হয়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code