জিম্মিরা মুক্ত না হলে গাজায় যুদ্ধ চলবে: সেনাপ্রধানের হুঁশিয়ারি

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

জিম্মিরা মুক্ত না হলে গাজায় যুদ্ধ চলবে: সেনাপ্রধানের হুঁশিয়ারি

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হলে যুদ্ধ বিরতিহীনভাবে চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির।

 

শুক্রবার গাজায় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই আমরা জানতে পারব, কোনও চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্ত করা সম্ভব কি না। যদি তা না হয়, তাহলে যুদ্ধ বিরতিহীনভাবে চলবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।



ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জামির গাজার এক কমান্ড সেন্টারে সেনা ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন।

 

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার সময় ইসরায়েল থেকে মোট ২৫১ জনকে অপহরণ করা হয়েছিল। তাদের মধ্যে এখনও ৪৯ জন গাজায় বন্দি আছেন এবং এদের মধ্যে অন্তত ২৭ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

 

এ সপ্তাহে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী দুটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কয়েকজন জিম্মি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল।

 

জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় চলা আলোচনা গত মাসে ভেস্তে যায়। এরপর থেকেই ইসরায়েলে অনেকেই কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে মত দিচ্ছেন।

Manual3 Ad Code

 

এদিকে, যুদ্ধের ২২ মাসে পা রাখা এই সংকটে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ যেমন বাড়ছে, তেমনি জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভ ও দাবির মাধ্যমে সরকারকে আলোচনার পথে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছেন।

 

তবে জামির এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী একটি নৈতিক বাহিনী। তাকে যুদ্ধাপরাধী হিসেবে তুলে ধরার এই প্রচারণা উদ্দেশ্যমূলক ও প্রতারণামূলক।

 

তিনি আরও বলেন, গাজার সাধারণ মানুষের মৃত্যু ও দুর্ভোগের জন্য দায়ী হামাস। তারাই এই সংকটের মূল কারণ।

Manual5 Ad Code

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থল অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত তাদের ৮৯৮ জন সেনা নিহত হয়েছে।

 

Manual5 Ad Code

এই হামলার জবাবে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৬০ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ। এই তথ্যকে জাতিসংঘ নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code