জুড়ীতে বিদ্রোহী প্রার্থীর জয়

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

জুড়ীতে বিদ্রোহী প্রার্থীর জয়

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম শেলু।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সারাদিন ইভিএম মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিছু সময় বিড়ম্বনা ছাড়া বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

 

ভোটে বর্তমানসহ ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় প্রার্থী মাসুক আহমদকে ২৮১৯ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৩১। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী মাসুক আহমদের প্রাপ্ত ভোট ২ হাজার ২১২।

 

Manual5 Ad Code

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমানের পক্ষে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান উপজেলা মনিটরিং রুম থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code