জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ নয়

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৬

জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ নয়

Manual1 Ad Code

uuuuu-thumbnailসুরমা মেইল ডেস্ক :: জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কেন অবৈধ নয়- এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রবিবার এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে জেলা পরিষদ আইন- ২০০০ এর ৪(২) ধারা এবং জেলা পরিষদ আইন-১৯১৬ সালের ১৭(৫) ধারা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে আরও একটি রুল জারি করেছে হাইকোর্ট।

আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

ইউনুছ আলী আকন্দ ঢাকাটাইমসকে বলেন, ৪(২) ধারা ও ১৭(৫) ধারা কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করেছে আদালত।

গত ২৯ নভেম্বর জেলা পরিষদ নির্বাচন স্থগিত ও বাতিল চেয়ে হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে জেলা পরিষদ আইনের দুইটি ধারা চ্যালেঞ্জ করা হয়। এছাড়া ২০১৬ সালে জেলা পরিষদ আইনে যে সংশোধনী আনা হয়েছে, তা সঠিক হয়নি এমন যুক্তি দেখিয়ে রিটটি করা হয়েছে।

ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে নির্বাচন হবে সরাসরি জনগণের ভোটে। কিন্তু জেলা পরিষদ আইনের ৪(২) ও ১৭(৫) নম্বর ধারার আলোকে নির্বাচন করা হচ্ছে নির্বাচকমণ্ডলীর মাধ্যমে। যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই তিনটি ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

Manual7 Ad Code

গত ২০ নভেম্বর জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর পার্বত্য তিন জেলা বাদে বাকি ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী, প্রতিটি জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন।

Manual6 Ad Code

প্রতিটি জেলায় ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন। স্থানীয় সরকারের অন‌্যান‌্য স্তরে দলীয় মনোনয়নে চেয়ারম‌্যান বা মেয়র নির্বাচন হলেও জেলা পরিষদে তা হচ্ছে না।

Manual1 Ad Code

২৫ বছর বয়সী বাংলাদেশের যে কোনো ভোটার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে তিনি নিজে একজন জনপ্রতিনিধি হলে পদে থেকে প্রার্থী হওয়া যাবে না।

Manual5 Ad Code

১৯৮৮ সালে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সরকার প্রণীত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান ছিল; পড়ে আইনটি অকার্যকর হয়ে পড়ে। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করে। এরপর ২০১১ সালের ১৫ ডিসেম্বর সরকার ৬১ জেলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের প্রশাসক নিয়োগ দেয়। অনির্বাচিত এই প্রশাসকদের মেয়াদ শেষেই ডিসেম্বরে নির্বাচন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code