জৈন্তাপুরে চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৮

জৈন্তাপুরে চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

Manual7 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (০২ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরীন করিম।

Manual7 Ad Code

এ সময় অদক্ষ ব্যক্তি দিয়ে ফার্মেসি পরিচালনা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, নোংরা পরিবেশ, নিষিদ্ধ ঔষধ মজুদ ও ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে ৪টি ফার্মেসিকে মামলা দায়ের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন সিলেটের তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক শংঙ্কর।

Manual1 Ad Code

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌরীন করিম বলেন, জনগণের নিরাপদ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code