জৈন্তাপুরে ছেলের হাতে বৃদ্ধা মা খুন

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২২

জৈন্তাপুরে ছেলের হাতে বৃদ্ধা মা খুন

Manual2 Ad Code

মা হত্যাকারী ঘাতক ছেলে।

Manual3 Ad Code


জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে নিজ বাড়িতে ছেলের হাতে খুন হয়েছেন আয়মনা বিবি (৬০) নামের এক বৃদ্ধা। রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

 

এ ঘটনায় নিহতের ছেলে আবুল হাসনাতকে দরবস্ত বাজার থেকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসে।

Manual6 Ad Code

 

খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, বাড়ির উঠোনে ওই বৃদ্ধার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় অবগত করেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায অভিযুক্ত আবুল হাসনাতকে পুলিশ দরবস্ত বাজার থেকে আটক করে।

 

পুলিশ জানায়, আটক আবুল হাসনাতের আরও এক ভাই ও এক বোন রয়েছেন। জমি ও টাকা সংক্রান্ত বিষয় নিয়ে হাসনাতের সঙ্গে তার মায়ের ঝগড়া হয়। দুই ভাইকে সম্পত্তি না দিয়ে শুধুমাত্র মেয়েকে দলিল করে জমিজমা লিখে দিয়েছেন পিতা-মাতা। এরই রেশ ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা লোহার পাইপ দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করে হাসনাত। গুরুতর আহতাবস্থায় আয়মনা বিবিকে উদ্ধার করে জৈন্তাপুর সদরে একটি হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হাসনাতের বাবার নাম তজম্মুল আলী, তিনি মানসিক রোগী। মা আয়মনা বিবি একজন গৃহিণী। আবুল হাসনাত বিবাহিত। সে তিন বছর আগে বিয়ে করেছে। এক কন্যা সন্তানের জনক তিনি। তার পিতা তজম্মুল আলী মানসিকভাবে অসুস্থ। আবুল হাসনাত জায়গা-জমি নিয়ে বাড়িতে মায়ের সঙ্গে ঝগড়াঝাটি ও টাকা দাবি করতো।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code