জয়াকে ঘিরে আনন্দবাজারে প্রকাশিত খবর মিথ্যা : সৃজিত

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৯

জয়াকে ঘিরে আনন্দবাজারে প্রকাশিত খবর মিথ্যা : সৃজিত

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে ভারতের শক্তিশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

 

Manual8 Ad Code

এ খবরের বিষয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের একটি গণমাধ্যমকে সৃজিত মুখার্জি বলেন, আনন্দবাজারে যেটা ছাপিয়েছে সেখানে ধর্মান্তরিত হওয়া নিয়ে আমার কোনো বক্তব্য বা কোট নেই। সুতরাং আমি কোথায় চাইলাম! এটাকে ভিত্তি করে যেসব গণমাধ্যমে লিখেছে ‘আমি জয়ার জন্য ধর্মান্তরিত হতে চেয়েছিলাম’- তা পুরোপুরি মিথ্যা।

 

এছাড়া শোনা যায়, জানা গেছে- এসব আগেও শুনেছি। এতে আমার কিছুই করার নেই। অযথা এসব খবর নিয়ে আমি আর মাথা ঘামাতে চাই না।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সেখানে কলকাতার এমন কয়েকজন নির্মাতার বক্তব্য আছে যাদের সঙ্গে জয়া কাজ করেছেন। জয়ার কাজের ধরন, মেধা নিয়ে নির্মাতারা তাদের মতামত জানিয়েছেন। সেখানে ছিল ‘অটোগ্রাফ’, ‘২২শে শ্রাবণ’ খ্যাত নির্মাতা সৃজিত মুখার্জীর বক্তব্যও। সেই প্রতিবেদনের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে যে, জয়ার জন্য ধর্মান্তরিত হতে চেয়েছিলেন সৃজিত।

 

Manual6 Ad Code

সৃজিতের ‘রাজকাহিনী’তে ছোট চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছিলেন জয়া আহসান। পরে সৃজিতের ‘এক যে ছিল রাজা’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন জয়া। সেসময় জয়া-সৃজিতের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়। তবে তারা দু’জনেই বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

 

উল্লেখ্য, বিয়েতে ৭ ডিসেম্বর সুইজারল্যান্ড উড়াল দিয়েছেন সৃজিত-মিথিলা। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code