সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
ঝালকাঠিতে ট্রাক-মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এ পর্যন্ত ১২ জনে মৃত্যু হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের গাবখান ব্রিজের টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে রাজাপুরের দিক থেকে বরিশালের উদ্দেশ্যে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক গাবখান ব্রিজ থেকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় টোল প্লাজায় অবস্থানরত একটি মাইক্রোবাস ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ে খাদে পড়ে ট্রাকটি। ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলে ১১ জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন একজন মারা যান। এছাড়া এ ঘটনায় ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গাবখান ব্রিজ টোল প্লাজায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোকে নিয়ে খাদে পড়ে। টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকজন হতাহত হন। এতে ঘটনাস্থলে শিশুসহ ১১ জন ও হাসপাতালে একজন মারা যান।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি