ঝিনাইদহে ট্রাক-নছিমন সংঘর্ষ, নিহত ৭

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১

ঝিনাইদহে ট্রাক-নছিমন সংঘর্ষ, নিহত ৭

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-নছিমন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত ও আহত হয়েছেন আরো চারজন।

 

Manual6 Ad Code

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নছিমনের যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

 

শৈলকুপা (সার্কেলের) সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, সন্ধ্যায় কাজ শেষে বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক শৈলকুপা শেখপাড়া থেকে আলমসাধুতে করে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথে মদনডাঙ্গা বাজারে এলে শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার এ যানবাহনটির সঙ্গে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমসাধুর সাত যাত্রী মারা যান। এসময় গুরুতর আহত হন আরও চারজন।

Manual5 Ad Code

 

তিনি জানান, খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত সবার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলায়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code