টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২

টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
নাটোরের লালপুরের গোপালপুর রেলগেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

নিহতরা হলেন- লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিমের ছেলে ৬২ বছর বয়সী মুনতাজ মাস্টার, নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে ৬০ বছর বয়সী জমির উদ্দিন ও একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী ৩৫ বছর বয়সী সাথী।

Manual8 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান। তিনি বলেন, দুপুরে লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এছাড়া বিষয়টি ইশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code