টেকনাফে সাত লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

টেকনাফে সাত লাখ ইয়াবা উদ্ধার

Manual7 Ad Code

500x350_1f584da616ca43d210e766bde65c279d_105756d0f1b12c3b3ebea831b8690e39dসুরমা মেইল ডেস্ক :: কক্সবাজারের টেকনাফ উপজেলার আলুগোল্লা এলাকায় নাফ নদী থেকে প্রায় সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি বলছে, এর আনুমানিক দাম ২০ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ২০০ টাকা। এটিই আটক ইয়াবার সবচেয়ে বড় একক চালান বলে জানিয়েছে তারা।

Manual3 Ad Code

রোববার ভোররাত চারটার দিকে নিয়মিত টহলের সময় একটি নৌকা থেকে ইয়াবার চালানটি আটক করে বিজিবি। তাদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা নৌকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কাউকে আটক করা যায়নি।

বিজিবির গণমাধ্যম শাখা বলছে, ইয়াবাগুলো তাদের টেকনাফ ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। পরে সেগুলো ধ্বংস করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code