ট্রাকচাপায় গেলো যবিপ্রবি ছাত্রীসহ ৩ জনের প্রাণ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

ট্রাকচাপায় গেলো যবিপ্রবি ছাত্রীসহ ৩ জনের প্রাণ

Manual4 Ad Code

ফাইল ছবি 

Manual5 Ad Code


সুরমা মেইল ডেস্ক :
যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) একটি ট্রাকের চাপায় রিকশাভ্যানে থাকা তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

 

রোববার (০১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে একটি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

 

Manual5 Ad Code

নিহতরা হলেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা সুমি ও জোহরা বেগম (৬০)। নিহত অপরজন রিকশাভ্যানটির চালক। তার পরিচয় এখনও জানা যায়নি।

 

আহতরা হলেন- নিহত জোহরার স্বামী যশোর সদরের গোবরা গ্রামের আমজাদ হোসেন ও নিহত সুমির স্বামী যবিপ্রবির একই বিষয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ। আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual5 Ad Code

যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কবলিত বিএডিসির ট্রাকটি আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code