ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪জন নিহত

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৪জন নিহত

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের ইন্দোর-আহমেদাবাদ মহাসড়কে ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজন সদস্য নিহত হয়েছে।

রবিবার স্থানীয় সময় সকাল ছয়টার দিকে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয় পরিবারটি। ওই দম্পতি মোটরসাইকেলে তাদের দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন।

Manual3 Ad Code

সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা কৈলাশ পতিদার বলেন, পরিবারটি ধার জেলার গাতিবিলদ গ্রাম থেকে ফিরছিলো। কালসাদা গ্রামের ইন্দোর-আহমেদাবাদ মহাসড়কে ট্রাকটি তাদের মোটরসাইকলকে ধাক্কা দেয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতরা হলেন শোভারাম (৪৪), তার স্ত্রী কলাবাই (৩৮) ও তাদের দুই ছেলে আইয়ুশ (১০) ও আকাশ (৮)। শোভারাম, কলাবাই ও আইয়ুশ ঘটনাস্থলেই নিহত হন। আকাশকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

Manual5 Ad Code

সবগুলো মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার পর ঘাতকট্রাকটি নিয়ে ট্রাকচালক পালিয়ে যায় এবং পুলিশ তার সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে যলেও জানান এই কর্মকর্তা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code