ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

Manual1 Ad Code

ছবি সংগৃহীত


সুরমামেইল ডেস্ক :
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

Manual3 Ad Code

 

শনিবার বিকেল ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

নিহতরা হলেন- নাটোরের বাকিদেবপুরের বাসিন্দা হাসান আলীর স্ত্রী পারভিন বেগম, শাহমুকদম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শারমিন, নাটোরের বাসিন্দা আইয়ুব আলী লাবু এবং অটোরিকশা চালক মোখলেসুর। এছাড়া আহতদের মধ্যে একজনের নাম হৃদয়। তাদের রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

 

Manual5 Ad Code

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে একজন ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো পাঁচজন। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Manual3 Ad Code

 

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ তিনজন মারা গেছেন। আহত অন্য দুইজনের অবস্থাও সংকটাপন্ন।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code