ট্রাম্পকে সাবধানে কথা বলার আহ্বান জন ব্রেন্নানের

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭

ট্রাম্পকে সাবধানে কথা বলার আহ্বান জন ব্রেন্নানের

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাবধানে কথা বলার আহ্বান জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেন্নান। তিনি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্পকে আগের চেয়ে অনেক বেশি সংযত হয়ে কথা বলতে হবে। এ ছাড়া, রাশিয়ার পক্ষে কথা বলা থেকেও ট্রাম্পকে বিরত থাকার আহ্বান জানান ব্রেন্নান।

Manual1 Ad Code

তিনি বলেন, “অসংলগ্ন কথাবার্তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ভালো নয়। কাজেই তিনি যখন কথা বলবেন বা কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখাবেন তখন তাকে অবশ্যই এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে, তার এ কথার যে গভীর প্রভাব রয়েছে সেটি তিনি বুঝতে পেরেছেন।” সিআইএ প্রধান আরো বলেন, ট্রাম্পকে বুঝতে হবে তার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অনেক বড়।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তীব্র সমালোচনা করার পর ব্রেন্নান এ প্রতিক্রিয়া জানালেন।

Manual5 Ad Code

গত ১০ জানুয়ারি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানায়, রাশিয়ার কাছে ট্রাম্পের নৈতিক স্খলনজনিত কিছু দলিল ও ভিডিও রয়েছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প এক টুইট বার্তায় ওই খবরকে ‘ভুয়া’ উল্লেখ করে বলেন, তার রাজনৈতিক ভাবমর্যাদা ক্ষুণ্ন করার লক্ষ্যে এ খবর প্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে নাৎসি যুগের জার্মানির সঙ্গে তুলনা করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code