ট্রাম্পের পর এবার নগ্ন হিলারি, তোলপাড়

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৬

ট্রাম্পের পর এবার নগ্ন হিলারি, তোলপাড়

Manual6 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক :: ডোনাল্ড ট্রাম্পের পর এবার হিলারি ক্লিনটন। নিউইয়র্কের ব্যস্ততম রাস্তায় বসল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দীর নগ্ন মূর্তিও। মঙ্গলবার রাস্তার মাঝেই মূর্তিটি বসানো হয়। দেখা যায়, উলঙ্গ হিলারি মূর্তির পা–জোড়া গরুর মতো, খুরওয়ালা। পাশ থেকে উঁকি মারছে একটি পুরুষের মুখ। নিউ ইয়র্কের রাস্তায় মূর্তিটি দেখতে মুহূর্তে ভিড় জমে যায়।
সেই মূর্তি নিয়ে রীতিমতো হৈ চৈ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। এমনকি ম্যানহাটান শহরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল মারপিটের ঘটনাও ঘটেছে। সেই সংঘর্ষে জড়িয়েছে নারী-পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ।  অনেকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। এমনকী নিন্দা করেন এক মহিলার এরকম নগ্ন মূর্তি তৈরিতে। এর মাঝেই স্থানীয় একটি মিউজিয়ামের এক মহিলা কর্মী ধাক্কা দিয়ে ফেলে দেন মূর্তিটি। তারপর সেটির ওপর চেপে বসে থাকেন, যাতে আর তোলা না যায়। যদিও পরে অনুমতি না থাকায় হিলারির উলঙ্গ মূর্তিটি যিনি তৈরি করেছেন তাকে সরিয়ে নিতে বলা হয়। এর আগে গত আগস্ট মাসে ডোনাল্ড ট্রাম্পের এরকমই একটি মূর্তি বসানো হয় ম্যানহাটানের ইউনিয়ন স্কোয়্যার পার্কে।
আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যমগুলোর সংবাদ অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে (বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে) হিলারির এই নগ্ন মূর্তি আবিষ্কার করেন সেখানকার একটি জাদুঘরের এক নারী কর্মচারী। মূর্তিটি ভয়াবহ রকমের অশ্লীল। হিলারি ক্লিনটন অন্তর্বাস (প্যান্টি) পরিহিত অবস্থায় দুই হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন। শরীরের উপিরভাগে কাপড় থাকলেও তার দুই বক্ষ অনাবৃত। উন্মুক্ত বক্ষের পাশ দিয়ে অশ্লীল ভঙ্গিমায় উঁকি মারছেন ওয়াল স্ট্রিটের এক ব্যাংকার। হিলারির পায়ের কাছে শোভা পাচ্ছে কিছু ডিলেট করা ইমেইল। মূর্তিটি নিয়ে টানাহ্যাঁচড়া চলছে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনের সমর্থকদের মধ্যে।
হিলারির এই মূর্তি দেখে তৎক্ষণাৎ মেজাজ হারান ওই জাদুঘরের ন্যান্সি নামের এক কর্মচারী। মূর্তিটি তিনি মাটিতে ফেলে দেন এবং হিলারির উন্মুক্ত বক্ষ ঢাকতে মূর্তিটির ওপর বসে পড়েন। মূর্তিটি যেন আর কেউ দাঁড় করাতে না পারে সেজন্য সেটির ওপর বসেই থাকেন ন্যান্সি। এ সময় হিলারি বিরোধীরা ন্যান্সিকে জোরপূর্বক সরিয়ে সেই মূর্তি দাঁড় করানোর চেষ্টা করে। তাতেই সূত্রপাত হয় সংঘর্ষের। ভয়াবহ রকমের মারপিটে জড়িয়ে পড়ে ট্রাম্প ও হিলারির সমর্থকরা।
জানা গেছে, হিলারি ক্লিনটনের এই মূর্তিটি বানিয়েছেন অ্যান্থোনি সিওলি নামক এক শিল্পী। তিনি ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। মিনি মাস্টার অ্যান্ড বুগি নাইট প্রোডাকশন কোম্পানির অর্থায়নে এই মূর্তি তৈরি করেছেন তিনি। দুই মাস আগে ইনডেক্লিন নামক এক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় তৈরি করা হয়েছিল ডোনাল্ড ট্র্যাম্পের ৫টি নগ্ন মূর্তি। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তৈরি করা হয়েছে হিলারি ক্লিনটনের এই নগ্ন মূর্তি। দুই মাস আগে ডোনাল্ড ট্রাম্পের এই নগ্ন মূর্তি স্থাপন করেছিল হিলারি ক্লিনটনের সমর্থকরা।
হিলারির নগ্ন মূর্তি স্থাপন ও এ নিয়ে সৃষ্ট সংঘর্ষের খবর জানার পর মাঠে নামে ম্যানহাটানের কাউন্টার টেরিজম ইউনিট। আগে থেকে অনুমিত না নিয়ে এমন একটি মূর্তি স্থাপনের জন্য আর্টিস্ট অ্যান্থোনি সিওলিকে ভৎর্সনা করে তারা। একই সঙ্গে মূর্তিটি সরিয়ে ফেলার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এই আদেশের পর ট্রাম্প সমর্থকরা বাধ্য হয়েছে মূর্তিটি সরিয়ে নিতে। তবে শেষ খবর অনুযায়ী, এ মূর্তি নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনার রেশ থেকে গেছে।
এবার নগ্ন করা হয়েছে হিলারিকে, তোলপাড়

হিলারির সেই নগ্ন মূর্তি

Manual6 Ad Code

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code