সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পর থেকেই একের পর এক বিতর্ক চলে আসছে। তাই পরবর্তী নির্বাচনে তার বিপরীতে প্রার্থী হিসেবে কাকে দেখা যাবে তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। অনেকেরই ধারণা, আগামী ২০২০ নির্বাচনে ট্রাম্পের বিপরীতে দেখা যেতে পারে জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক অপরাহ উইনফ্রেকে।
অবশ্য এ বিষয়ে এখনো কিছু ঘোষণা করেননি অপরাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি জানান, আমি এখনো এই নিয়ে কোনো সম্ভাবনা দেখছি না। আমি শুধু চিন্তা করছি।
এ মন্তব্য থেকেই বোঝা যায় প্রেসিডেন্ট লড়াইয়ে তার প্রার্থী হওয়ার কথা উড়িয়ে দেয়া যায় না। যুক্তরাষ্ট্রের শেষ প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক হিলারি ক্লিনটনের পাশে ছিলেন অপরাহ। তার আগে একটি নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমর্থন করেন তিনি।
প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি কোনো ধরনের রাজনীতির সাথেও তার সম্পৃক্ততা ছিল না। তাই এ প্রসঙ্গে অপরাহ বলেন, আমি আগে ভেবেছিলাম আমার তো কোনো সরকারি অভিজ্ঞতা নেই। আমি তেমন কিছু জানিও না। কিন্তু এখন আমি এ বিষয়ে চিন্তা করছি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি