ট্রাম্প ও মোদির রমজানের শুভেচ্ছা

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মে ২৮, ২০১৭

ট্রাম্প ও মোদির রমজানের শুভেচ্ছা

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বের সকল মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সময় শনিবার থেকে উত্তর আমেরিকায় রোজা শুরু। এ উপলক্ষে শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমেরিকানদের পক্ষ থেকে মুসলমানদের এ রমজানের সার্থকতা কামনা করছি।’

ট্রাম্প বলেছেন, এই মাসে মুসলমানেরা রোজা পালনের পাশাপাশি নিকট প্রতিবেশী গরিব-দুঃখীদের মধ্যেও খাদ্য-সহায়তা দিয়ে থাকেন অর্থাৎ সকলেই রমজানের মহিমাকে সমুন্নত রাখতে প্রয়াসী হন।

এ ছাড়া, দাঙ্গা-হাঙ্গামাসহ সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করার সংকল্পও গ্রহণ করেন মানবতার শান্তির পথ সুগম করতে। দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত এলাকার অসহায় মানুষ এবং গরিব মানুষদের কল্যাণেও বিভিন্ন উদ্যোগ গ্রহণে উৎসাহিত হন রোজাদাররা। সম্প্রতি সৌদি আরব সফরের সময় সেখানে ৫০টির অধিক মুসলিম রাষ্ট্র প্রধানের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। গোটাবিশ্বের শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রশ্নে আমরা সকলেই পরস্পরের সহযোগী হয়ে কাজ করার অঙ্গীকার করেছি। ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্য এবং মিসরে সন্ত্রাসী হামলায় অনেক অসহায় মানুষ হতাহত হয়েছেন। এ নিয়ে গোটা বিশ্ব আজ শোকাহত। এমন বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সবার রুখে দাঁড়ানোর বিকল্প নেই। কারণ, এহেন হামলার মধ্যে রমজানের মূল্যবোধ ব্যাহত হয়। সূত্র : এনআরবি নিউজ।

এদিকে, রবিবার রেডিওতে ‘মন কি বাত’ এর ৩২তম এডিশনে তিনি এসব শুভেচ্ছা জানান।

মোদি বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আজকে আমার সব মুসলিম ভাই ও বোনেদের শুভেচ্ছা জানাচ্ছি। ভারত এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বাস করেন। ভারতের বৈচিত্র্যই আমাদের শক্তি। আমরা গর্বিত যে সব ধর্মের মানুষ এই ভারতে ঐক্যের সঙ্গে বাস করছেন। রমজানের শুরুতে আমি গোটা বিশ্বের মানুষকেও আমার শুভেচ্ছা জানাই’।

Manual4 Ad Code

শুক্রবারই ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সদস্য বিনায়ক দামোদর সাভারকরের ১৩৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে এদিন মোদি বলেন, ‘আজ সাভারকরের জন্মদিন। দেশ গঠনে তাঁর অবদান অসামান্য’। এছাড়াও আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস, স্বচ্ছ ভারতসহ একাধিক বিষয় নিয়েও বক্তব্য রাখেন মোদি।

Manual5 Ad Code

কেন্দ্রীয় সরকারের তিন বছর পূর্তি উপলক্ষ্যে তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠান নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। এদিন সকালে দক্ষিণ দিল্লির আর.কে.পুরম এলাকার রবিদাস আশ্রমের বস্তির বাসিন্দাদের সঙ্গে একসাথে বসে রেডিওতে মন কি বাত অনুষ্ঠান শোনেন বিজেপি সভাপতি অমিত শাহ।

অনুষ্ঠানের শেষে গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে গণতন্ত্র আরও শক্তিশালী হয় বলেও অভিমত দিয়েছেন মোদি। তিনি বলেন, ‘মন কি বাত’-ই প্রত্যেক ভারতীয়ের সঙ্গে বিশেষ পদ্ধতিতে আমার সম্পর্ক স্থাপন করেছে। গঠনমূলক সমালোচনা গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি খুব খুশি যে মানুষ বিস্তারিত আকারে আমাদের কাজের মূল্যায়ন করছেন’।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code