ট্রাম্প ক্ষমতার প্রথম দিনে ব্যাপক পরিবর্তন

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭

ট্রাম্প ক্ষমতার প্রথম দিনে ব্যাপক পরিবর্তন

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ক্ষমতা নেয়ার পরে ব্যাপক পরিবর্তনের আভাস দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনেই তা প্রমাণ করে দিলেন নতুন প্রেসিডেন্ট। ওবামাকেয়ার বাতিল, প্রশাসনের কর্মকর্তাদের বহিষ্কার দিয়ে শুরু করলেন প্রথম দিন।

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ‘ওবামাকেয়ার’ বিল বাতিলের কার্যনির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এটি বাতিল না করার জন্য অনুরোধ করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা।

Manual8 Ad Code

নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে হোয়াইট হাউসের ওয়েবসাইটও। ওয়েবসাইটের প্রবীণ সেনা কর্মকর্তাদের পেইজে লেখা হয়েছে, অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বরখাস্তের মাধ্যমে আমাদের সংস্কার শুরু হবে। সে সঙ্গে পেইজের শিরোনাম করা হয়েছে, ‘আমাদের সেনাবাহিনীকে ফের শক্তিশালী করা হবে’।

ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক সব তথ্য। বহিষ্কার করেছেন ‘দ্য ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স’ এর অনেক কর্মকর্তাকে।

Manual8 Ad Code

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ নিশ্চিত করতে বিলও সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। সে সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিসকে নিয়োগ দেয়া হয়েছে আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code