ট্রাম্প সরকারের তথ্য ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৭

ট্রাম্প সরকারের তথ্য ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন এটর্নি জেনারেল জেফ সেশন্স দেশটির সরকারের গোপন তথ্য ফাঁস করে দেয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তার তৎপরতাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প খুবই দুর্বল হিসেবে অভিহিত করার পর এ প্রতিশ্রুতি ব্যক্ত করা হলো।

Manual3 Ad Code

মেক্সিকোর প্রেসিডেন্ট এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের অশোভন ফোনালাপের লিখিত অনুলিপি ফাঁস হয়ে যাওয়ার পর এ বক্তব্য দিলেন সেশন্স।

Manual7 Ad Code

তিনি বলেন, হতভম্ব করে দেয়ার মতো সরকারি তথ্য ফাঁসের ঘটনার কঠোর ভাষায় নিন্দা করছি। তথ্য ফাঁসের ঘটনায় দেশ রক্ষায় মার্কিন সরকারের সক্ষমতা কমছে বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন তার সঙ্গে ঐকমত্য পোষণ করেন বলেও জানান সেশন্স। গতকাল এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

ট্রাম্প ক্ষমতায় আসার পর সরকারি গোপন তথ্য ফাঁসের ঘটনা তিন গুণ  বেড়েছে। এ জাতীয় তৎপরতা চূড়ান্তভাবে মার্কিন জাতীয় নিরাপত্তাকে গুরুত্বহীন করে তোলে বলে জানান সেশন্স। তিনি বলেন  মার্কিন সরকারের গোপন তথ্য প্রকাশের করার অধিকার কারো নেই।  কোনও নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে স্পর্শকাতর বিষয়ে আলোচনা করতে বা বিদেশী নেতাদের সঙ্গে আস্থা সহকারে কথা বলতে না পারলে কোনো সরকারই কার্যকর হতে পারে না বলেও জানান তিনি।

Manual8 Ad Code

এদিকে, এ পর্যন্ত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্য বেআইনি ভাবে প্রকাশে দায়ে বা মার্কিন কেন্দ্রীয় কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গোপন করার দায়ে তাদের আটক করা হয়েছে।

সূত্র : পার্সটুডে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code