ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মজিবুর রহমান মজিকে গ্রেফতার করা হয়। বুধবার (০৪ অক্টোবর) রাতে পৌর শহরের নাবিল কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নাবিল কাউন্টার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছিল।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

এ অবস্থায় সন্দেহভাজন মজিবুর রহমান ওরফে মজি সেখানে পৌছালে তাকে আটক করে তার দেহ তল্লাসী করে তার কাছে থাকা নীল রংয়ের একটি স্কুল ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত মজিবুর রহমান মজি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাশিবাড়ি গ্রামের মোঃ রইজ উদ্দিনের ছেলে।

 

Manual1 Ad Code

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ কবির বলেন, গত রাতে তাকে উল্লেখিত মাদকদব্য সহ গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

(সুরমামেইল/এমআই/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code