ঠাকুরগাঁওয়ে পুকুরে ভেসে উঠলো ভাই-বোনের মরদেহ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪

ঠাকুরগাঁওয়ে পুকুরে ভেসে উঠলো ভাই-বোনের মরদেহ

Manual1 Ad Code

নিহতদের বাড়িতে স্থানীয় লোকজনদের ভীর।

Manual1 Ad Code


ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ভাই ও বোনের শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও মাস্টার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

নিহততরা হলো- মাস্টার পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাফিয়াত (৫) এবং দেলায়ারের ভাই সুমনের মেয়ে সাফা আক্তার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

 

স্থানীয়রা জানায়, রোববার সকালে শিশু রাফিয়াত ও সাফা তাদের বাড়ির উঠানেই বৃষ্টির পানিতে খেলা করছিলো। এক হঠাৎ সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে চলে যায় এবং সেখান থেকেই নিখোঁজ হয়। বাড়ির লোকেরা শিশু দুটিকে না দেখতে পেয়ে খুঁজতে থাকে। পরে স্থানীয়রা ওই দুই শিশুর লাশ বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

 

স্থানীয় ভোমরাদহ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুল মজিদ এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code