ঠাকুরগাঁওয়ে সকল সরকারি দপ্তর প্রধানদের বিভাগীয় কমিশনারের হুঁশিয়ারী

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

ঠাকুরগাঁওয়ে সকল সরকারি দপ্তর প্রধানদের বিভাগীয় কমিশনারের হুঁশিয়ারী

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে রংপুর বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

 

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রংপুর শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, জেলা কৃষি সম্প্রসারণের অরিরিক্ত পরিচালক সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

 

Manual3 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম বলেন, সরকারী প্রতিটি দপ্তরের কর্মকর্তারা বিগত সরকারের সময়ে ঘুষ, নিয়োগ বানিজ্য এবং দুর্নীতিতে সমান অংশিদার ছিলেন। নিজ নিজ কর্মক্ষেত্রে সুবিচার না করে এবং নিষ্ঠার সাথে যদি কাজ করতে না পারেন তবে আমরা প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের আমরা সতর্ক করে বলছি যে, বিগত সময়ে যা করেছেন তা আর চলবেনা। নতুর উদ্যমে দুর্নীতি না করে দেশের প্রতি ভালোবাসা দিয়ে কাজ করতে না পারলে চাকরী ছেড়ে দিন। না হলে আমরাই ছাড়িয়ে দেবো।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code