ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

Manual5 Ad Code

 

রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সালান্দর চৌধুরী হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

নিহত হাসিবুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরী হাট এলাকার মৃত খমিজ উদ্দিন ছেলে।

 

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সালান্দর চৌধুরী হাটের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি দ্রুতগতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাইসাইকেল আরোহী হাসিবুল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফয়েজ বলেন, বাইসাইকেল আরোহীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থাও গুরুতর।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code