ড্রামের ভেতর মিলল তরুণীর লাশ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

ড্রামের ভেতর মিলল তরুণীর লাশ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজশাহীতে একটি ডোবায় ড্রামের ভেতর এক তরুণীর লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। মৃত তরুণীর বয়স ২০ থেকে ২২ বছর।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটিহাট এলাকায় একটি ডোবায় পড়ে থাকা ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

সকাল ৯টার দিকে সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে রাজশাহীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে একটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।

 

Manual4 Ad Code

পরে থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

Manual1 Ad Code

 

নগরীর শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান বলেন, মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। আমরা আশপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি। এ নিয়ে হত্যা মামলা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code