ঢাকাই ছবিতে শাকিব-নার্গিস ফাখরি জুটি!

প্রকাশিত: ৪:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

ঢাকাই ছবিতে শাকিব-নার্গিস ফাখরি জুটি!

Manual1 Ad Code

গত সপ্তাহ থেকেই বেশ গুঞ্জন, শাকিব খান ও নার্গিস ফাখরি জুটি হিসেবে আসছেন! শনিবার (২১ সেপ্টেম্বর) মিউজিক ফর পিস কনসার্টেও এই দুই তারকাকে একসঙ্গে দেখে গুঞ্জনটা যেন প্রশস্ত হলো।

অবশেষে জানা গেল, ঢাকাই চলচ্চিত্রের কিং খান নামে খ্যাত শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন নার্গিস ফাখরি। টিএম ফিল্মসের আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনেও তেমনটাই ইঙ্গিত দিয়েছিলেন এর কর্ণধার কৌশিক হোসেন তাপস। পরে গণমাধ্যমকে নিশ্চিত করলেন সেটাই হতে যাচ্ছে। আপাতত পরিকল্পনা সেরকমই।

Manual4 Ad Code

সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মিউজিক ফর পিস কনসার্টের আয়োজনের ফাঁকে একমঞ্চে উপস্থিত হন দেশের জনপ্রিয় সব চলচ্চিত্র তারকারা। এ সমাবেশে মধ্যমনি হয়ে উপস্থিত ছিলেন বলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি।

Manual2 Ad Code

ইতোমধ্যেই কৌশিক হোসেন তাপসের একটি গানে মডেল হয়েছেন এ অভিনেত্রী। উপস্থাপিকা শিনা চৌহানের প্রশ্ন, এরপর কি বাংলাদেশের ফিল্মেও পাওয়া যাবে তাকে? সে উত্তর কৌশলে এড়িয়ে গেলেন নার্গিস ফাখরি। বললেন, “এ বিষয়টা এখন সিক্রেট থাক, সময় হলেই সব জানতে পারবেন।”

Manual6 Ad Code

পরবর্তীতে টিএম ফিল্মসের যাত্রা ঘোষণা করেই তাপসের চোখ শাকিবের দিকে। শাকিব খানের কাছে প্রশ্ন, আপনার সময় মিলবে তো? শাকিব খান জানালেন, টিএম ফিল্মস এর জন্য যেকোনও সময়ই তিনি প্রস্তুত।

Manual2 Ad Code

নার্গিস ফাখরিকে ইঙ্গিত করে তাপস বললেন, ‘ধরুন আপনার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার বিপরীতেই যদি আপনাকে পেতে চাই?’ শাকিব খান যেন কৌশলী হয়ে উঠলেন, বললেন, ‘নার্গিস ফাখরি তার বক্তব্যে বলেছেন, বিষয়টা সিক্রেট থাক। আমিও বলতে চাই বিষয়টা সিক্রেট থাকুক। এখনই সব বলে না দেই। অবশ্যই কাজ করবো।’একই মঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা।এদিকে জানা যায়, চলচ্চিত্র নিয়ে বেশ বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে টিএম ফিল্মস। যার বেশ কয়েকটি চলচ্চিত্রে দেখা যেতে পারে শাকিব খানকে। আর প্রথম ছবিতে জুটি হিসেবে আসছেন শাকিব ও ফাখরি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code