ঢাকার ছবিতে সানি লিওন, ক্ষিপ্ত হিরো আলম

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

ঢাকার ছবিতে সানি লিওন, ক্ষিপ্ত হিরো আলম

Manual5 Ad Code

সম্প্রতি বলিউড অভিনেত্রী ও সাবেক পর্নো তারকা সানি লিওন ঢাকাই সিনেমায় আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন। এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলেই নেটিজনরা বিভিন্ন মন্তব্য প্রকাশ করেন। ইতোমধ্যে সানি লিওন বিরোধী একটি গোষ্ঠী প্রতিবাদে সরব হয়েছেন। ফেসবুকে সরব হয়েছে সোশ্যাল মিডিয়ায় থেকে আলোচিত হওয়া হিরো আলমও।

হিরো আলম রীতিমতো ক্ষোভ প্রকাশ বলেন, সানি লিওন বাংলাদেশে আসুক এটা আমি চাই না। পর্নো তারকা বাংলাদেশের সিনেমা ধ্বংসের দিকে নিয়ে যাবেন। একটু পিছনে ফিরে তাকালে দেখা যায় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছিল অশালীনতার কারণে, সেই আশালীনতাই যদি আমরা আবার নিয়ে আসতে চায় তাহলে আবারও একটা ক্ষতির সম্মুখীন হতে পারে।

Manual1 Ad Code

হিরো আলম আরো বলেন, আমাদের দেশের অসংখ্য শিল্পী আছে। তাদের নিয়ে চলচ্চিত্রে কাজ করার সুযোগ দিলেই ভালো কিছু করতে পারবেন। এখানে যারা মেধাবী রয়েছে তাদের নিয়েই কাজ করা যেতে পারেন সবাই। দেশের বাহির থেকে শিল্পী নিয়ে আসার মতো আমাদের শিল্পী সংকট নেই। সানি লিওনের মতো পর্ন তারকাদের দেশে আনলে ইন্ডাস্ট্রি ফের অন্ধকার দিকে যাবে।

Manual4 Ad Code

উল্লেখ্য, শামীম আহমেদ রনি নির্মাণ করতে যাচ্ছেন ‘বিক্ষোভ’ শিরোনামের একটি সিনেমা। ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে শাপলা মিডিয়া। আর এ ছবিতেই আইটেম গানে নাচবেন বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান। বর্তমানে সেলিম খান ও শামীম আহমেদ রনি দুজনেই মুম্বাইয়ে রয়েছেন। চুক্তি স্বাক্ষরের পর সোমবার (১৯ আগস্ট) রাত ১০টায় সেখান থেকে সানি লিওনের বক্তব্য সম্বলিত একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন সেলিম খান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code