ঢাকা সিএমএইচে অধ্যাপক জাফর ইকবাল

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৮

ঢাকা সিএমএইচে অধ্যাপক জাফর ইকবাল

Manual1 Ad Code

ছুরিকাঘাতে আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। এর আগে সিলেট থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে তাকে শনিবার রাত পৌনে ১২টার দিকে ঢাকায় আনা হয় তাকে। ১১ টা ৪৪ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে ঢাকায়।

Manual8 Ad Code

এদিকে ঢাকায় পৌঁছেই তাকে সিএমএইচে ভর্তি করানো হয়। তার চিকিৎসার জন্য সেখানে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

Manual7 Ad Code

সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা ছাড়াও উপস্থিত আছেন অধ্যাপক জাফর ইকবালের স্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক।

Manual4 Ad Code

মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ  উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে অধ্যাপক ইকবালকে।

Manual2 Ad Code

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ড. জাফর ইকবালকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। কুয়াশার কারণে ১৫ মিনিট দেরিতে সেটি ঢাকায় পৌঁছে।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করেন আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক। পরে তাকে শিক্ষার্থীরা ধরে পিটুনি শেষে পুলিশে সোপর্দ করেন।

আর অধ্যাপক জাফর ইকবালকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code