ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

Manual8 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমামেইল ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

 

রোববার (৩ আগস্ট) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Manual3 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় যাচ্ছিল দুটি মোটরসাইকেল। পথিমধ্যে রামপুরায় বিপরীত দিক থেকে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা অপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code