তরুণ নায়কের প্রেমে পড়লেন হেমা মালিনী!

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

তরুণ নায়কের প্রেমে পড়লেন হেমা মালিনী!

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : তিনি যখন নায়িকা ছিলেন তার সৌন্দর্য্যে মেতে ছিল বলিউড। সেই এভারগ্রিন অভিনেত্রী হেমা মালিনীর বয়স সত্তর পেরিয়েছে। কিন্তু তার গ্ল্যামারে আঁচ পড়েনি একটুও। এবার তিনি প্রেমে পড়লেন এক তরুণ নায়কের। তবে তা বাস্তবে নয়। সিনেমায়। ‘সিমলা মির্চি’ ছবিতে তরুণ নায়ক রাজকুমার রাওয়ের সঙ্গে প্রেম করবেন তিনি। এই ছবিতে আবার দর্শক দেখবেন তাদের সেই চিরপরিচিত লাস্যময়ী হেমা মালিনীকে।

 

Manual8 Ad Code

ছবিটিতে দক্ষিণী নায়িকা রাকুলপ্রীত সিংও অভিনয় করেছেন। ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির গল্পে ভুলবশত নায়িকা রাকুলপ্রীত সিংকে লেখা একটি চিঠি তার মা হেমা মালিনীর হাতে গিয়ে পড়বে। এবং তিনি ভেবে বসবেন এ চিঠি তাকেই উদ্দেশ্য করে লেখা। এরপর খুব বেকায়দায় পড়বে ঐ তরুণ অর্থ্যাৎ রাজকুমার রাও।

Manual3 Ad Code

 

এদিকে তার সমস্যা হলো সে কিছুতেই ভালোবাসার কথা নায়িকাকে বলতে পারে না। এই বিব্রতকর পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে, তা জানা যাবে ছবিটি মুক্তি পেলেই। প্রসঙ্গত, ছবির মুক্তি পাওয়া ট্রেলারে ৭১ বছরের হেমা মালিনীর পাশে রাকুলপ্রীতকে বেশ ম্রিয়মাণ লেগেছে। ছবিটি পরিচালনা করেছেন রমেশ সিপ্পি এবং প্রযোজনা করেছে ভায়াকম। ‘সিমলা মির্চি’ নতুন বছরের শুরুতে আগামী ৩রা জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code