তামিমসহ তিন জঙ্গির ময়নাতদন্ত শুরু

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

তামিমসহ তিন জঙ্গির ময়নাতদন্ত শুরু

Manual1 Ad Code

007_233445

সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি তিনতালা ভবনে জঙ্গি অভিযানে গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ কানাডাপ্রবাসী তামিম চৌধুরীসহ নিহত তিনজনের ময়নাতদন্ত শুরু হয়েছে।

Manual4 Ad Code

রবিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেকে) তাদের মরদেহের ময়নাতদন্ত শুরু হয়।

Manual4 Ad Code

এর আগে শনিবার রাত ১০টা ৩৮ মিনিটে পুলিশি পাহারায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে তাদের মরদেহ ঢামেকে আনা হয়। তিনজনের মরদেহ ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেকে) কর্তৃপক্ষ তিন সদস্যের এক মেডিক্যাল বোর্ড গঠন করেছে। এ ছাড়া অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

‘অপারেশন হিট স্ট্রং ২৭’ নামে পরিচালিত ওই অভিযানে গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ কানাডাপ্রবাসী তামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন।

Manual2 Ad Code

অভিযানে নিহত অপর দুজনের নাম মানিক ও ইকবাল বলে ধারণা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code