সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এ দণ্ডাদেশ দেন।
গত রোববার আদালতে মামলার একমাত্র আসামি বাসচালক জামির হোসেনের উপস্থিতিতে আসামি ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চূড়ান্ত রায়ের দিন ঘোষণা করেন বিচারক আল মাহমুদ ফায়জুল কবির।
উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জোকা এলাকায় বিপরীতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তারেক-মিশুকদের বহনকারী মাইক্রোবাসের। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ দুর্ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।
Design and developed by ওয়েব হোম বিডি