তিন জেলায় পাহাড় ধসে হতাহতের ঘটনায় ইরানের শোক

প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৭

তিন জেলায় পাহাড় ধসে হতাহতের ঘটনায় ইরানের শোক

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় ভয়াবহ বিপর্যয়ের পর পাহাড় ধসে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমরা বাংলাদেশের সরকার, জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশের তিন পার্বত্য জেলাসহ ৫ টি জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জন। এর মধ্যে রাঙ্গামাটিতে ১০৬ জন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও চন্দনাইশে ৩৪ জন, বান্দরবানে ৬, কক্সবাজারের টেকনাফে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

এছাড়া এখনও অনেকেই নিখোঁজ রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code